৭.৯ মাত্রার ভূমিকম্পের পর আলাস্কায় সুনামি সতর্কতা

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ১৮:৩২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৮:৪৯






৭.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার দিনগত রাত ১২.৩১ মিনিটে (আন্তর্জাতিক মান সময় নয়টা ৩১) ওই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে এর কেন্দ্রস্থল ছিলো কোডিয়াক শহর থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাটির ২৫ কিলোমিটার গভীরতায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আলাস্কা উপকূল মার্কিন আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, আলাস্কা উপকূল ও ব্রিটিশ কলম্বিয়ার জন্য সুনামি সতর্কতা প্রযোজ্য হবে। পশ্চিম উপকূলের জন্য থাকবে সুনামি পর্যবেক্ষণ সতর্কতা। তবে হাওয়াই দ্বীপপুঞ্জ ও গুয়াম এলাকার জন্য সুনামি পর্যবেক্ষণ সতর্কতা জারির পর তা সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে উপকূলীয় এলাকায় কর্মকর্তারা সুনামি সতর্কতা ঘোষণার সময়ে বলছেন ‘জীবন আর সম্পত্তির মারাত্মক ঝুঁকি রয়েছে।’

এসব সতর্কতায় স্থানীয়দের উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হলেও আলাস্কা উপকূলের হোমার, সেওয়ার্ড, কোডিয়াক, উনালাস্কাসহ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। গভীর রাতে অনেকেই বাড়িঘর ছেড়ে গেছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
কোডিয়াক পুলিশ জানিয়েছে, উপকূলের পোতাশ্রয়গুলো থেকে পানি কমতে শুরু করেছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম