জরুরি অবস্থা তুলে নেওয়ার পরই মালদ্বীপের সংসদ অধিবেশন: পিপিএম

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৬

প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরই বছরের প্রথম অধিবেশনে বসবে মালদ্বীপের সংসদ। ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টির (পিপিএম) এক শীর্ষ আইনপ্রণেতা মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হলে গত ৫ ফেব্রুয়ারির ঘোষিত ওই অধিবেশন স্থগিত হয়ে যায়। ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট।

মালদ্বীপের সরকারি দলের সাংসদ নাহিন হুসেইন মানিক

গত ০১ ফেব্রয়ারি দেশটির সুপ্রিম কোর্টের দুটি ঐতিহাসিক আদেশের কারণে রাজনৈতিক সংকটের মুখে পড়ে মালদ্বীপ। নয় বিরোধী নেতার মুক্তি ও ১২ সংসদ সদস্যকে পুর্নবহাল সংক্রান্ত আদেশ দুটি সরকার বাস্তবায়ন না করায় রাজনৈতিক সংকটে পড়ে দেশটি। সংকট মোকাবেলায় ৫ ফেবুয়ারি ঘোষিত বছরের প্রথম সংসদ অভিবেশন বাতিল করে ১৫ দিনের জন্য দেশের জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন। বিরোধী পক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে রায় দিয়েছেন অভিযোগ এনে আরেক বিচারপতিসহ আটক করা হয় প্রধান বিচারপতি আবদুল্লা সায়িদকে।
মঙ্গলবার ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের (পিপিএম) শীর্ষ আইন প্রণেতা নিহান হুসাইন মানিক দেশটির সংবাদমাধ্যম আভাসকে জানিয়েছেন, জরুরি অবস্থা উঠে যাওয়ার পরই সংসদ অধিবেশন শুরু হবে। আর বছরের প্রথম এই অধিবেশনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন।

এদিকে মালদ্বীপ পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিচারপতি আলী হামিদের ব্যাগ থেকে দিই লাখ মার্কিন ডলার থাকার নথি পেয়েছেন তারা। এই টাকার বিনিময়ে মালেতে একটি ফ্লাট কেনা ছাড়াও একটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক