পাকিস্তানে তালেবানের গুলিতে ৪ সেনা নিহত

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২২
image

পাকিস্তানে তালেবানের গুলিতে দেশটির আধাসামরিক বাহিনীর চার সেনাসদস্য নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলের কোয়েটা শহরে এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

পাকিস্তানে তালেবানের গুলিতে নিহত ৪ সেনা প্রতিবেদনে বলা হয়, লাঙ্গোবাদের আবাসিক এলাকা টহল দিচ্ছিল দ্য ফ্রন্টিয়ার কর্পস। সে সময় মোটরবাইকে করে এসে চারজনকে গুলি করা হয়।

কোয়েটা পুলিশের সিনিয়র এসপি নাসিবুল্লাহ খান বলেন, চারজনকেই মাথায় গুলি করা হয়। ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান।   

বেলুচিস্তান প্রদেশের রাজধানী ছিল কোয়েটা। চীন-পাকিস্তানের ৫ হাজার ৮০০ কোটি ডলারের প্রকল্পের প্রাণকেন্দ্র এখানেই। তবে এটা দেশটির দরিদ্রতম এলাকাগুলোর একটি এবং প্রায় সহিংস ঘটনা ঘটে। গত মাসেই এখানে এক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর সাত সদস্য।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম