বোকো হারামের কবল থেকে ৭৬ শিক্ষার্থী উদ্ধার, নিখোঁজ ১৩

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩৮
image

নাইজেরিয়ার একটি স্কুলে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলার পর নিখোঁজ থাকা ৭৬ নারী স্কুল শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। দুই শিক্ষার্থীর মরদেহও উদ্ধার করেছে তারা। এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন। শিক্ষার্থীদের মা-বাবা, স্থানীয় এক বাসিন্দা এবং স্থানীয় সরকারের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

নাইজেরিয়ার স্কুল শিক্ষার্থী
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ইয়োবের দাপচি এলাকায় হামলা চালায় বোকো হারাম। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তারা সরাসরি স্কুলে ঢুকে যায় এবং এলাপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। শিক্ষক ও শিক্ষার্থীরা এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন। অনেকে জঙ্গলে লুকিয়ে থাকে।

 মঙ্গলবার স্কুলে রোল কল করে দেখা যায় ৯১ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। বুধবার পুলিশ ও রাজ্য কর্তৃপক্ষ জানায়, ওই শিক্ষার্থীরা অপহরণের শিকার হয়েছে কিনা সেরকম কোনও আলামত পাওয়া যায়নি। পরে ইয়োবের সরকার এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনী বোকো হারামের কাছ থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করেছে।

স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানান, উদ্ধারকৃত শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যায় দাপচি গ্রামে ফিরে আসে। বাবাগানা উমর নামের এক অভিভাবক বলেন, ‘ঈশ্বরের বন্দনা করার মধ্য দিয়ে সবাই তাদের ফিরে আসার দিনটিকে উদযাপন করছে। একমাত্র দুঃখের খবর হলো, দুই শিক্ষার্থী মারা গেছে এবং এর কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই শিক্ষার্থী কিভাবে মারা গেলো তা এখনও জানা যায়নি। যে অভিভাবক ও প্রত্যক্ষদর্শীরা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন তারাও নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন। তারণ নাইজেরিয়ার নিরাপত্তা ও সরকারি কর্মকর্তারা এ নিখোঁজের ঘটনা প্রকাশ না করতে তাদেরকে সতর্ক করেছিলেন। 

উল্লেখ্য, নাইজেরিয়ায় ২০০৯ সালে বোকো হারামের তৎপরতা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। সেই সাথে বাস্তুচ্যুত হয়েছেন আরও অন্তত ২৩ লাখ মানুষ। ২০১৪ সালে চিবুক শহর থেকে ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। অপহৃতদের ‘চিবুক গার্লস’ বলে ডাকা হতো। ওই অপহরণের ঘটনা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছিল। সেই স্কুল শিক্ষার্থীদের অনেকে পালিয়ে এলেও এখনও কিছু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক