তিন তলা থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচালেন পুলিশ কর্মকর্তা (ভিডিও)

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০০
image

মিসরে তিন তলা থেকে পড়ে যাওয়া এক শিশুর জীবন বাঁচিয়ে চমক তৈরি করেছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা। এরইমধ্যে ওই ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

ওই শিশু এবং পুলিশ কর্মকর্তা
গত ১৭ ফেব্রুয়ারির ঘটনা। মিসরের আসিয়ুত গভর্নরেটের একটি ভবনের নিচে দাঁড়ানো ছিলেন কয়েকজন পুলিশ। হঠাৎ এক পুলিশ কর্মকর্তা দেখতে পান, তিন তলার ব্যালকনিতে এক ছোট্ট শিশু ঝুলে আছে। ওই দৃশ্য দেখার পর পরই তাকে বাঁচানোর প্রচেষ্টা শুরু করেন ওই পুলিশ কর্মকর্তা। শুরুতে কয়েকজন মিলে নিচ থেকে একটি কম্বল মেলে ধরেন, যেন শিশুটি ওইখানে এসে পড়ে এবং আঘাত না পায়। কিন্তু তার পর পরই সিদ্ধান্ত পাল্টে ফেলেন ওই পুলিশ সদস্য। মাটিতে পড়ার আগে শিশুটিকে হাত দিয়েই ধরে ফেলার জন্য নিজেকে প্রস্তুত করেন তিনি। শেষ পর্যন্ত তার প্রচেষ্টা সফল হয়।

অক্ষত অবস্থাতেই ওই শিশুকে ধরতে সক্ষম হন মিসরীয় পুলিশ কর্মকর্তা। তবে ওই শিশুকে ধরতে গিয়ে পড়ে যান তিনি। সামান্য আহতও হয়েছেন।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম