ট্রাম্পের বৈরিতায় ব্রাজিলমুখী মেক্সিকান ব্যবসায়ীরা

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২১

ব্যবসায়িক ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈরী আচরণে ব্রাজিলমুখী হচ্ছে মেক্সিকান ব্যবসায়ীরা। ২০১৭ সালে ব্রাজিল থেকে মেক্সিকোতে শুধু ভুট্টার আমদানি বেড়েছে ১০ গুণ। এ বছর আমদানির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সরকারি ডাটা ও ব্যবসায়ীদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ট্রাম্পের বৈরিতায় ব্রাজিলমুখী মেক্সিকান ব্যবসায়ীরা নর্থ অ্যামেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) চুক্তি বাতিলের হুমকি দিয়ে মেক্সিকো ও কানাডাকে চুক্তির শর্তাবলী নিয়ে পুনরায় আলোচনায় বসতে ট্রাম্পের বাধ্য করার ঘটনায় দেশটির ওপর আস্থা রাখতে পারছেন মেক্সিকান ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, ওই আলোচনা ব্যবসায়ে নেতিবাচক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সরবরাহকে বিঘ্নিত করবে। ফলশ্রুতিতে তারা বিকল্প বাজারের দিকে ঝুঁকে পড়েন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকান ব্যবসায়ীরা এভাবে ব্রাজিলের দিকে ঝুঁকে পড়ায় বিপাকে পড়বেন যুক্তরাষ্ট্রের কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। কেননা একদিকে কৃষি পণ্যের দাম কম। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী বাড়ছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম