মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫, আহত ৪০

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫৭আপডেট : ০১ মার্চ ২০১৮, ০০:০১

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। বুধবার উত্তরাঞ্চলীয় আল বাহেইরা প্রদেশের কোম হামাদা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইটি ট্রেনই দুমড়ে মুচড়ে গেছে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫, আহত ৪০ দুর্ঘটনাস্থলে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার শিকার  ট্রেন দুইটির একটি যাত্রীবাহী ট্রেন। অন্যটি মালবাহী ট্রেন।

টেলিভিশনের ফুটেজে দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে থাকতে দেখা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আলা ওথমান বলেন, হতাহতদের সবাইকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। মিসরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল পরিবহনমন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

মিসরে রেল পরিষেবায় নিজেদের নিরাপত্তা নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। এ দুর্ঘটনায় বিষয়টি আবারও সামনে এসেছে। এর আগে গত আগস্টে উপকূলীয় আলেকজান্দ্রিয়া শহরে এক ট্রেন দুর্ঘটনায় ৪১ জন নিহত হন।

মিসরের পরিসংখ্যান দফতরের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশটিতে এক হাজার ২৪৯টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম