উদ্বেগ সত্ত্বেও চীনা বিনিয়োগের পক্ষে অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৮, ১২:০৪আপডেট : ০২ মার্চ ২০১৮, ১২:১১

যতদিন পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুর্বল হয়ে পড়া দেশগুলোর উন্নতিতে অবদান রাখবে ততদিন পর্যন্ত চীনের বিনিয়োগকে সমর্থন করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। ওই অঞ্চলে চীনের অব্যাহত প্রভাব বৃদ্ধির বিষয়ে থাকা উদ্বেগের বিরুদ্ধে দাঁড়িয়ে তার মনোভাব জানালেন টার্নবুল। চীনের বাড়তে থাকা প্রভাবের বিরুদ্ধে শুধু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরেক প্রভাবশালী দেশ নিউজিল্যান্ডই যে উদ্বেগে আছে তা নয়, খোদ অস্ট্রেলিয়ার একজন মন্ত্রীও চীনের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। রয়টার্স জানিয়েছে বিস্তারিত।

উদ্বেগ সত্ত্বেও চীনা বিনিয়োগের পক্ষে অস্ট্রেলিয়া

টার্নবুল বলেছেন, আমরা যেকোনও উৎস, দেশ ও আর্থিক সংস্থার কাছ থেকে আসা বিনিয়োগকে স্বাগত জানাব যতক্ষণ পর্যন্ত তা প্রকৃত ফলাফল দেবে, সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং দুর্দান্ত পরিকল্পনা নিয়ে ব্যবসা পরিচালনা করবে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাকিন্দা আরডেনের সঙ্গে বৈঠক শেষে সিডনিতে সাংবাদিকদের তার মনোভাব জানিয়েছেন টার্নবুল।

অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহায়তাদানকারী দেশগুলোর মধ্যে প্রথম। এ বছর দেশটি ওই এলাকায় ১২৯ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ায় এবং অনেক বড় বাজেট ঘাটতিতে থাকায় অর্থনৈতিক সহায়তা খাতের বরাদ্দে বড় কাটছাঁট করতে হবে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে, ওই অঞ্চলে চীনের অর্থনৈতিক সাহায্য দেওয়ার পরিমাণ ক্রমশ বাড়ছে। অস্ট্রেলিয়ার বিশ্লেষক সংস্থা লোউই ইন্সটিটিউট মনে করে, ২০১৬ সালে প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দেওয়া চীনের আর্থিক সহায়তার পরিমাণ প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার।

অস্ট্রেলিয়ার সঙ্গে চীনের সম্পর্ক এ বছরের শুরুতে তিক্ত হয়ে উঠেছিল। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী কনসেত্তা ফিরাভান্তি-ওয়েলস বলেছিলেন, চীন প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে অপ্রয়োজনীয় ভবন ও রাস্তা নির্মাণ করছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরে চীনের অব্যাহত প্রভাব বৃদ্ধির বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আলোচনা আসে। এর আগে লোউই ইন্সটিটিউটে দেওয়া বক্তব্যে নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারসও চীনের প্রভাব নিয়ে কথা বলেন। তিনি তার বক্তব্যে জানান, নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধি ঠেকাতে আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেবে। তার ভাষ্য, ‘প্রশান্তমহাসাগরীয় অঞ্চল ক্রমেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বড় শক্তিগুলো এই এলাকাকে উপেক্ষা করে থাকতে পারবে না। ফলে এ অঞ্চলের নেতাদের বেছে নেওয়ার মতো অনেক সুযোগ সামনে আসবে। এটি কিছু মাত্রায় কৌশলগত অস্থিরতাও ডেকে আনাবে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির কি মাত্রায় বৃদ্ধি পেয়েছে তার একটি উদাহরণ রয়টার্স উল্লেখ করেছে। গত বছর পাপুয়া নিউ গায়ানাতে থাকা তাইওয়ান প্রতিননিধির অফিসের নাম পাল্টে দিতে এবং বরাদ্দ করা কূটনৈতিক নম্বরপ্লেট বাতিল করতে পাপুয়া নিউ গায়ানাকে চাপ দিয়েছিল। 

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম