জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভারতের

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ১০:৩৭আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১১:৪৬
image

কাশ্মির ছাড়াও অভ্যন্তরীণভাবে পাকিস্তান তুমুল মানবাধিকার লঙ্ঘন করছে বলে জাতিসংঘে অভিযোগ করেছে ভারত। বৃহস্পতিবার (৮ মার্চ) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এর ৩৭ তম অধিবেশনে অভ্যন্তরীণ মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ জানায় দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানায়, পাকিস্তান জম্মু ও কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের ইস্যুটি তুলে ধরার পর এমন জবাব দিয়েছে ভারত। মানবাধিকার কাউন্সিলে ভারতের স্থায়ী মিশনে নিয়োজিত দ্বিতীয় সচিব মিনি দেবী কুমাম বলেন, জম্মু কাশ্মির সংক্রান্ত অভ্যন্তরীণ বিষয়গুলোকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিতে ইউএনএইচআরসিকে প্ল্যাটফর্ম হিসেবে অপব্যবহার করছে পাকিস্তান। আন্তঃসীমান্ত অনুপ্রবেশ বন্ধ এবং বিশেষ জঙ্গি আস্তানা, জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল এ নিভৃত আবাসগুলো গুঁড়িয়ে দিতে পাকিস্তানকে বলার জন্য ইউএনএইচআরসিকে আহ্বান জানিয়েছে ভারত।  

ভারত-পাকিস্তান পতাকা
১৯৪৭ সালে উপমহাদেশে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর থেকেই জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তান দুবার মুখোমুখি যুদ্ধে জড়িয়েছে। ১৯৪৭ ও ১৯৬৫ সালে উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দেশ দুটি যুদ্ধে লিপ্ত হয়। সম্প্রতি ওই এলাকায় বেড়েছে গোলাগুলির ঘটনা। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, চলতি বছরে ভারত নিয়ন্ত্রণরেখা ও কার্যকর সীমানায় ৪০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় ১৮ নাগরিক নিহত ও ৬৮ জন আহত হয়েছেন বলে দাবি তাদের। অন্যদিকে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সরকারি তথ্যের বরাতে জানিয়েছে,এই বছরে ৪১১ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে এ ব্যাপারে সতর্ক হতে বলেন ভারতের স্থায়ী মিশনে নিয়োজিত দ্বিতীয় সচিব মিনি দেবী কুমাম। তিনি বলেন, ‘কাউন্সিলকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে, একটি দেশের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ দেশটির কাঠামোবদ্ধভাবে নিপীড়ন চালাচ্ছে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের পাশাপাশি বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ, খাইবার পাখতুনখোয়ায় মানবাধিকার লঙ্ঘন করছে।’ জম্মু-কাশ্মিরে জঙ্গি সরবরাহ করে পাকিস্তান মোটা দাগে মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি।

পাকিস্তানে ব্লাসফেমি আইনের অপব্যবহার হচ্ছে উল্লেখ করে কুমাম বলেন, ইসলামাবাদের উচিত সংখ্যালঘুদের হয়রানি বন্ধ করা। পাকিস্তানের প্রতি সংখ্যালঘুদের জোরপূর্বক ধর্মান্তর বন্ধ করারও দাবি জানিয়েছেন কুমাম। পাকিস্তানে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের হত্যা ও গুম করা হচ্ছে বলেও জাতিসংঘে দাবি করে ভারত। 

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম