আফরিন ঘিরে ফেলেছে তুর্কি বাহিনী: দাবি তুরস্কের

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১৫:৫২আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৫:৫৪
image

তুরস্কের কুর্দি অধ্যুষিত সিরীয় শহর আফরিন ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, আফরিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাও দখল করে নিয়েছে তারা। এখন পর্যন্ত স্থানীয় কুর্দি কর্মকর্তারা কোনও মন্তব্য করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে থেকে এসব তথ্য জানা যায়।

আফরিন ঘিরে ফেলেছে তুর্কি বাহিনী: দাবি তুরস্কের গত ২০ জানুয়ারি আফরিনে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ নামে’ কুর্দি বিরোধী অভিযান শুরু করে। কয়েক সপ্তাহের লড়াইয়ের পর তুর্কি সেনা ও তাদের সহযোগী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) যোদ্ধারা আফরিন ঘিরে ফেলেছে। তারা আফরিনের মূল শহরের বাইরে অবস্থান নিয়েছে আর সেখানে ঢোকার চেষ্টা করছে। ইতোমধ্যে তারা অনেক শহর ও গ্রাম কুর্দি বাহিনীর কাছ থেকে দখলে নিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, যুদ্ধের কারণে পালানোর পরও আফরিনে এখনও ১০ লাখের বেশি মানুষ বাস করছেন। কুর্দিদের সামরিক বাহিনী ওয়াইপিজি সিরিয়ায় আইএস দমনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী ছিল। কিন্তু তুরস্ক তাদের সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে চিহ্নিত করে থাকে।

তবে পিকেকের সঙ্গে কোনও যোগাযোগের কথা অস্বীকার করে ওয়াইপিজি। এই সংগঠনটি আরব সেনাদের সঙ্গে মিলিত হয়ে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম