দুই আইরিশ অ্যাক্টিভিস্টকে পশ্চিম তীরে প্রবেশে বাধা ইসরায়েলের

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৮, ১৫:০৪আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৫:১০
image

ফিলিস্তিনপন্থী দুই আইরিশ অ্যাক্টিভিস্টকে পশ্চিম তীরে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। তাদের দাবি, ওই দুই অ্যাক্টিভিস্টের ইসরায়েলি বাহিনীকে হয়রানি করার পরিকল্পনা ছিল। ফিলিস্তিনি দৈনিক আল কুদসকে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর খবরটি জানিয়েছে।

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর
শুক্রবার ২৫ সহকর্মীসহ ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান ওই দুই তুর্কি অ্যাক্টিভিস্ট। বিমানবন্দরে স্বাভাবিক নিরাপত্তা পরীক্ষার মুখোমুখি হন তারা। এক পর্যায়ে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে, দুইজনকে জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেওয়ার কারলে এর আগেও ওই দুই তুর্কিকে পশ্চিম তীরে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এর প্রতিবেদনে বলা হয়, ওই অ্যাক্টিভিস্টদের পুরো দলটির বিরুদ্ধেই ইসরায়েলি দখলদার বাহিনীকে হয়রানির পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। অথচ, ওই দুই তুর্কি অ্যাক্টিভিস্টকে বাদ দিয়ে অন্যদেরকে পশ্চিম তীরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানকে উদ্ধৃত করে কুদস প্রেস জানায়, গত পাঁচ বছরে বিদেশি অ্যাক্টিভিস্টদেরকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার হার ৯ গুণ বেড়েছে। 

/এফইউ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি