উত্তর কোরিয়া নয়, চীনকেই বড় হুমকি মানছে জাপান

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৮, ১৭:৩৩আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৭:৩৮

উত্তর কোরিয়া নয়, চীনকেই বড় হুমকি মানছে জাপান উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাপানের জন্য একটি স্পষ্ট ও তাত্ক্ষণিক সামরিক হুমকি। কিন্তু উত্তর কোরিয়ার চেয়ে চীনকেই বড় হুমকি মানছেন টোকিও’র সমর পরিকল্পনাবিদরা। বেইজিংকে চ্যালেঞ্জিং শত্রু হিসেবে দেখছেন তারা।

কয়েক বছর ধরেই সামরিক সক্ষমতার উন্নয়ন ঘটাচ্ছে  চীন। বাড়ছে এ খাতের বাজেট বরাদ্দ। এরইমধ্যে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে দেশটি। অথচ ওই এলাকার ওপর এ অঞ্চলের অন্য দেশগুলোরও দাবি রয়েছে।

জাপানের বৈদেশিক বাণিজ্যের বড় বাজার হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। দেশটির সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, কয়েক দশকের সামরিক প্রভাবের ধারাবাহিকতায় প্রশান্ত মহাসাগরের জাপানি দ্বীপে অনুপ্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে চীন।

ওকিনাওয়ার দ্বীপের ওপর দিয়ে চীনা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অপ্রত্যাশিত চলাচলকে হুমকি হিসেবে দেখছে টোকিও। তবে বেইজিংয়ের জন্য এটি তার বৈশ্বিক পরাশক্তি হয়ে উঠার একটি ধাপ বা অংশ মাত্র।

টোকিও’র নিহোন ইউনিভার্সিটি’র অধ্যাপক নোজোমু ইয়োশিটোমি দেশটির একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, এমনকি আমরা এই লাঞ্ছনাদায়ক বাস্তবতার মুখোমুখি হচ্ছি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের