পূর্ব ঘৌটায় স্কুলে বিমান হামলা, ১৬ শিশু নিহত

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৮, ০০:০০আপডেট : ২১ মার্চ ২০১৮, ০০:০৭

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর পূর্ব ঘৌটায় চালানো বিমান হামলায় এক স্কুলকে লক্ষ্যবস্তু বানানো হলে চার নারীসহ ১৬ শিশু নিহত হয়েছে। ইরবিন শহরের ওই স্কুলটিকে শিশুদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছেন সেখানে কাজ করা একটিভিস্টরা। তাদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পূর্ব ঘৌটায় স্কুলে বিমান হামলা, ১৬ শিশু নিহত

আল জাজিরার খবরে বলা হয়েছে পূর্ব ঘৌটার  সোমবার রাতে সেখানে বিমান হামলা চালানো হয়। এদিন সারা রাত ধরে চলা বিমান হামলায় পূর্ব ঘৌটায় মোট ৩২ জন নিহত হয়।

আসাদবিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সেখানে বিমান হামলা শুরু করে রাশিয়া সমর্থিত আসাদ বাহিনী। গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ব ঘৌটায় বিমান হামলা বন্ধ করতে একটি সর্বসম্মত যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও আইএস, আল-কায়েদা ও আল নুসরা ফ্রন্টের মতো জঙ্গিদের জন্য এই অস্ত্রবিরতি কার্যকর ছিল না। জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক কার্যালয়ের মতে এই এক মাসের কম সময়ে সেখানে প্রায় দেড় সহস্রাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম