ফিলিস্তিনের প্রখ্যাত সংগীতশিল্পী রিম বান্না আর নেই

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ১৭:৫৭আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৮:২১

প্রায় ৯ বছর ধরে স্তন ক্যান্সারে ভোগার পর ৫১ বছর বয়সে মারা গেলেন ফিলিস্তিনে প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী রিম বান্না। শনিবার সকালে তার নিজের শহর ফিলিস্তিনের নাজারেথে মৃত্যু বরণ করেন। পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে এ খবরটি নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি সংগীতশিল্পী রিম বান্না

রিম বান্না ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারি বন্ধের আন্দোলনের জন্য বিশ্বজুড়ে দেশাত্মবোধক গান গেয়েছেন। তিনি বেশিরভাগ সময় ঐতিহ্যবাহী হাতের কাজ করা গাউনের সঙ্গে কাঁধের উপর ফিলিস্তিনের স্বাধীনতার প্রতীক হিসেবে পাগড়ি পরতেন।

শিল্পী রিম বান্না ২০০৯ সাল থেকে স্তন ক্যান্সারে ভুগছিলেন। দুই বছর আগে তিনি গান গাওয়ার সক্ষমতা হারিয়ে ফেললেও গান লেখা ও সুর করার কাজটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।   

গত সপ্তাহে তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার অবস্থার অবনতি হচ্ছে  বলে জানানো হয়েছিল। তাকে সে সময় নাজারেথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিবৃতিতে বলা হয়, তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।  সামনেই তিনি সংগীতের সফরের জন্য ভ্রমণের নতুর পরিকল্পনা ঘোষণা করে বিস্তারিত তুলে ধরবেন।

রিম বান্নার ভাই ফিরাস ফেসবুকে একটি পোস্টে লেখেন, রিম বান্নার মা ‍জুহাইরা, ভাই ফিরাস ও তার সন্তান বেইলাসান, উরসালেম ও কামরানসহ তার পরিবার, বন্ধু-বান্ধব তাদের কন্যা ও ফিলিস্তিনের প্রখ্যাত সংগীত শিল্পীর মৃত্যুর খবরে শোকার্ত।   

 রিম বান্না ফিলিস্তিনের বিখ্যাত কবি জুহাইরা সাব্বাঘের মেয়ে। জুহাইরা সাব্বাঘ ফেসবুকে লিখেছেন, ‘তিনি (রিম বান্না)  চলে গেছেন কিন্তু তার সুন্দর হাসি রেখে গেছেন।’ সূত্র : আল জাজিরা।

 

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম