ইউটিউব কার্যালয়ের সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৮, ১৬:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৬:০৮

ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব সদর দফতরে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে মার্কিন পুলিশ। ব্যক্তিগত বিরোধে এই হামলার আশঙ্কা করা হলেও পুলিশের দাবি, হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি তারা। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর জানিয়ছে।

ইউটিউব কার্যালয়ে সন্দেহভাজন হামলাকারী নাসিম আগদাম
মঙ্গলবার দুপুরে ক্যালিফোর্নিয়ার সান ব্রুনো এলাকায় ইউটিউব সদর দফতরে ঢুকে গুলি ছোঁড়া শুরু করে এক নারী। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায় নিজের গুলিতে প্রাণ হারানোর আগে তিনি তিনজনকে গুলিতে আহত করেন। মার্কিন পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই নারী হামলাকারীর নাম নাসিম নাজাফি আগদাম।
সিএনবিসির উপসাগরীয় সংস্করণে এক খবরে দাবি করা হয় হামলাকারী নারী তার ছেলে বন্ধুকে লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। তবে সান ব্রুনো পুলিশ দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে হামলাকারীর সঙ্গে আক্রান্তের পরিচয় থাকার বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া শুধুমাত্র ওই ব্যক্তিকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছিল তা ও নিশ্চিত নয়।
৩৯ বছর বয়সী এই নারী নিজস্ব ওয়েবসাইটে নিজেকে নিরামিষ ও পোষা প্রাণীদের অধিকার কর্মী হিসেবে পরিচিত করেছেন। তিনি সর্বশেষ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এলাকায় বসবাস করতেন জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম