রাশিয়ায় শপিং মলে আগুন, প্রাণহানি

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৮, ২১:০৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২১:০৯

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে নীল-সাদা রঙ-এর ভবনটি থেকে আগুনের কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।

রাশিয়ায় শপিং মলে আগুন, প্রাণহানি ‘পারসিয়াস শপিং সেন্টার’ নামের মার্কেটটি শিশুদের প্রয়োজনীয় সামগ্রীর জন্য বেশ জনপ্রিয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতায় যোগ দেন উদ্ধারকর্মীরা। তাদের তৎপরতায় সেখান থেকে প্রায় ৩০০ জনকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে কোনও কোনও খবরে বলা হয়েছে, ভবনের চতুর্থ তলায় অবস্থিত একটি খেলনার গুদাম থেকে আগুনের সূত্রপাত।

এর আগে গত ২৫ মার্চ রাতে রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের একটি শপিং মলে আগুন লাগে। এতে নারী ও শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হন। এর ১০ দিনের মাথায় দ্বিতীয় দফায় দেশটির কোনও শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, স্পুটনিক।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম