ইরানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ১৫:৪১আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:৪৩

ইরানের দক্ষিণাঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে জায়গাটি। বৃহস্পতিবার সকালের এই ভূমিকম্প অনুভূত হয় বাহরাইন ও আশপাশের এলাকাগুলোতেও।

ইরানে ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সকাল ৬টা ৩৪ মিনিটে বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত আনে। তারা এর মাত্রা জানায় ৫.৫। তবে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। তবে বিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাকি শহর। গভীরতা ছিল ৬.২ মাইল। রেড ক্রসের মতে, শহরটি জনবসতিপূর্ণ। সামাজিক মাধ্যমের পোস্ট থেকে জানা যায়, ভুমিকম্প শুরু হওয়ার পর উঁচু ভবন থেকে নেমে পড়ে সবাই।

ইরানে প্রায়ই এমন ভূমিকম্প হয়ে থাকে। এর আগে ২০০৩ সালে ৬.৬ মাত্রার ভূমিকম্পে বাম শহরে ২৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। গত বছর নভেম্বরে সীমান্তে ৭.৩ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছিলেন ৫৩০ জন।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম