সব ধরনের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের ঘোষণা উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ০৪:৩২আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১১:১৩

সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা বন্ধ করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন বলেছেন, দেশটি ২১ এপ্রিল থেকে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ রাখবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সব ধরনের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের ঘোষণা উ. কোরিয়ার

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির একটি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্র কর্মসূচির কারণে কঠিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া।

গত নভেম্বরে উত্তর কোরিয়া নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনও স্থানে আঘাত হানতে সক্ষম। এই পরীক্ষার পর তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক নিন্দার মুখে পড়ে দেশটি। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেন, পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত মতামতকেও উপেক্ষা করেছে।

/আরএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম