যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত চার

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ১৯:১৫আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২০:১৪

যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের রাজধানী ন্যাশভিলে একটি খাবারের দোকাকে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন। হামলা শেষে বন্দুকধারী উলঙ্গ অবস্থায় সেখান থেকে পালিয়ে গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্য ইন্ডিপেনডেন্ট এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত চার

পুলিশ জানিয়েছে, তারা এখনও লোকটির খোঁজ করছেন এবং তিনি সশন্ত্র ও চরম বিপজ্জনক। পুলিশের ধারণা, বন্দুকধারীর নাম ট্রাভিস রেইকিং। ২৯ বছর বয়সী হামলাকারী ন্যাশভিলের ওয়াফেল হাউস রেস্টুরেন্টের একটি শাখায় রাতের খাবারের সময় হামলা চালায়।

এবিসি নিউজের খবরে বলা হয়, এ ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছ। আরেকজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল।

 ন্যাশভিল পুলিশ বলেছে, একটি রাইফেল দিয়ে হামলা চালানোর সময় বন্দুকধারী শুরু একটি সবুজ জ্যাকেট পরিহিত ছিলেন। গুলি করা শেষে তিনি তা খুলে ফেলে দিয়ে হেটে হেটে চলে যান। ওই সময় তার শরীরে কোনও পোশাক ছিল না।

কর্মকর্তারা বলছেন, হামলার সময় রেস্টুরেন্টের একজন ভোক্তা হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি করে এআর-১৫ মডেলের রাইফেলটি কেড়ে নেন। পরে তার ব্যবহৃত গাড়িটি খুঁজে বের করে হামলাকারীর পরিচয় জানার চেষ্টা করেন। গাড়িটি রেইকিংয়ের নামে নিবন্ধন করা আছে।

পরে ন্যাশভিল পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, সন্দেহভাজন হামলাকারীর নাম রেইকিং আর সর্বশেষ একটি কালো প্যান্ট পরিহিত অবস্থায় দেখা গেছে। তার পরনে কোনও শার্ট ছিল না।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম