ভারতের এক মন্দিরে ৪০০ বছর পর পুরুষের প্রবেশ

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ১৫:২২আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৬:০৭

ভারতের এক মন্দিরে চার শতাব্দীর বেশি সময় পর পুরুষরা প্রবেশের অনুমতি পেয়েছেন। উড়িষ্যার এই মন্দিরে পুরুষদের প্রবেশ নিষেধ ছিল। শুধু দলিত নারীরাই এখানে প্রবেশ করতে পারতেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ২০ এপ্রিল নারী পুরোহিতরা পাঁচজন পুরুষকে প্রবেশের অনুমতি দিয়ে মূর্তিগুলো সরানোর কথা বলেন।

ভারতের এক মন্দিরে ৪০০ বছর পর পুরুষের প্রবেশ

শতভয়া গ্রামে পানি ওঠায় আশঙ্কা করা হচ্ছিলো ‍মূর্তিগুলো ডুবে যেতে পারে। এরপর মূর্তিগুলো সরানোর জন্য পাঁচজন পুরুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ‘মা পাঞ্চুবারাহি’ নামের ওই মন্দির দেখাশোনা করেন পাঁচজন দলিত নারী পুরোহিত। প্রতিদিনের পূজাপাঠও তারাই করেন। বিগত ৪০০ বছরে এর কোনও ব্যতিক্রম হয়নি। এবারই ওই মন্দিরে প্রথম ঢুকতে পারলেন পুরুষরা।

বৈশ্বিক উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় হুমকির মুখে পড়েছে সৈকতের কাছেই অবস্থিত মন্দিরটি। স্থানীয়দের বিশ্বাস, প্রাকৃতিক দুর্যোগ থেকে এই মন্দিরটি তাদের রক্ষা করে। সেখানে অবস্থিত পাঁচটি মূর্তির প্রত্যেকটি দেড় টনের মতো ভারি। তাই নারীদের পক্ষে সেগুলো সরানো সম্ভব ছিল না। পরে ভেতরের রুম থেকে সেগুলো উপরে নেওয়ার জন্য প্রবেশের অনুমতি পান পুরুষরা।

সাগরের কারণে শতভয়া গ্রামের অনেকটা অংশ হারিয়ে গেছে। ১৯৩০ সালে এর আয়তন ছিল ৩৫০ বর্গ কিলোমিটার। আর এখন এর আয়তন মাত্র ১৪০ কিলোমিটার।

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম