ভারতের সাবেক মন্ত্রীর বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৮, ১৭:৪৬আপডেট : ১৪ মে ২০১৮, ১৭:৪৯

ভারতের সাবেক মন্ত্রী ও জাতিসংঘ কূটনীতিক শশী থারুরের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। ২০১৪ সালে দিল্লির একটি পাঁচ তারকা হোটেল থেকে শশী থারুরের স্ত্রী সুনন্দা পুশকার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরে পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করে। তবে ওই সময় কোনও সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

স্ত্রী সুনন্দা পুশকারের সঙ্গে ভারতীয় রাজনীতিক শশী থারুর

সোমবার দিল্লি পুলিম শশী থারুরের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছে। টুইটার বার্তায় তার বিরুদ্ধে আনা ‘ভ্রান্ত অভিযোগে’র বিরুদ্ধে জোরালো লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন এই ভারতীয় আইনপ্রণেতা।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের বর্তমান সংসদ সদস্য থারুর ২০১০ সালে দুবাইভিত্তিক ব্যবসায়ী পুশকারকে বিয়ে করেন। পুশকারের মৃত্যুর কিছুদিন আগে এই দম্পতিকে ঘিরে বেশ কিছু বিতর্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ধারাবাহিক টুইট বার্তায় পুশকার থারুরের বিরুদ্ধে এক পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ করা হয়। তবে কিছুদিন পরেই তারা সবাইকে জানান, তারা খুশি মনে বিয়ে করেছেন আর সুখে আছেন। ওই সময় তারা অননুমোদিত টুইট বার্তাগুলোকে দোষারোপও করেন।

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম