লস্কর ই-জানবি নেতাকে হত্যার দাবি পাকিস্তানের

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৮, ১০:০৫আপডেট : ১৮ মে ২০১৮, ১৮:২৮

বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী লস্কর ই-জানবির এক সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার তার বিরুদ্ধে চালানো অভিযানে দেশটির এক সিনিয়র সামরিক গোয়েন্দা কর্মকর্তাও নিহত হন। আহত হন আরও চার সেনা।

লস্কর ই-জানবি নেতাকে হত্যার দাবি পাকিস্তানের

সেনাবাহিনী জানায়, নিহত জঙ্গির নাম সালমান বালডেনি। তিনি বিদ্রোহী গোষ্ঠীটির বেলুচিস্তানের আঞ্চলিক প্রধান। হাজারা কমিউনিটির শতাধিক মানুষকে হত্যার সঙ্গে সালমান জড়িত ছিলেন বলে জানায় তারা।

তবে গোষ্ঠীটির এক মুখপাত্র জানান, সালমান তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। তিনি আইএসে যোগ দিয়েছিলেন। আইএসের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনও মন্তব্য আসেনি।

সেনাবাহিনী জানায়, দুজন আত্মঘাতী বোমা হামলাকারীকেও হত্যা করা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানা হয়নি।

কয়েক ঘণ্টা পর ৫ জন আত্মঘাতী কোয়েটা শহরে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে। সেনাবাহিনী তাদের প্রতিহত করতে সক্ষম হয় বলে দাবি পুলিশের। হত্যা করা হয় পাঁচজনকেই।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক