ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় ১১ জন নিহত

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৮, ০৮:০৬আপডেট : ১৯ মে ২০১৮, ০৮:০৮

ভেনেজুয়েলার লারা রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় ৯ বন্দি ও দুই প্রহরী নিহত হয়েছেন। দেশটির কারাগার মন্ত্রী আইরিশ ভারেলা শুক্রবার বলেন, এটি দেশটিতে এক সপ্তাহে দ্বিতীয় দাঙ্গা ছিল।

ভেনেজুয়েলায়  কারাগারে দাঙ্গায় ১১ জন নিহত

সর্বশেষ বৃহস্পতিবার ফিনিক্স কারাগারে দাঙ্গা শুরু হয়। পরে পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণ করে। ওই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন ভারেলা।

তার আগে বুধবার কারাকাস রাজ্যের হেলিকোইদে জেলখানা ভবনে প্রেসিডেন্ট নিকোলাস মায়েদুর সমাজতান্ত্রিক সরকারের বিরোধীরা বিক্ষোভ শুরু করে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভারেলা আরও বলেন, হেলিকোইদে জেলখালায় জোসুয়া হল্ট নামে এক মার্কিন নাগরিককে বন্দি রাখা হয়েছে। হেলিকোইদে বিক্ষোভের পর যুক্তরাষ্ট্র তাদের নাগরিককে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফিনিক্স কারাগারেও একজন মার্কিন নাগরিক আটক রয়েছে বলে কারাকাসের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন। ওই সময় তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে মার্কিন দূতাবাস। উল্লেখ্য, ভেনেজুয়েলার কারাগারগুলো অস্ত্র ও মাদকের সহজলভ্যতার কারণে কুখ্যাত। 

/আরএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম