১৫ মাসে সৌদি আরবে চাকরিচ্যুত ৭ লাখ ৮৫ হাজার শ্রমিক

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৮, ০৯:৫৩আপডেট : ২৪ মে ২০১৮, ১২:২২

২০১৭ সাল থেকে এখন পর্যন্ত সৌদি আরবে চাকরি হারিয়েছেন ৭ লাখ ৮৫ হাজার বিদেশি শ্রমিক। দেশটির সামাজিক নিরাপত্তা বিষয়ক রাষ্ট্রীয় সংস্থা জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্সুরেন্সের করা এক জরিপে এই তথ্য জানা যায়।

১৫ মাসে সৌদি আরবে চাকরিচ্যুত ৭ লাখ ৮৫ হাজার শ্রমিক

সংস্থাটি জানায়, চলতি বছর প্রথম তিন মাসেই বিদেশি শ্রমিকের সংখ্যা দাড়িয়েছে ৭৭ লাখ ১০ হাজারে। ২০১৬ সালে যা ছিল ৮৪ লাখ ৯৫ হাজার। তবে চলতি বছর বেড়েছে সৌদি শ্রমিকের সংখ্যা। প্রথম তিন মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬০ হাজার। ২০১৬ সালে ছিল ১৬ লাখ ৮০ হাজার।

মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর জানায়, স্থানীয়দের কাজের সুযোগ বৃদ্ধি করতে সৌদি আরবের সিদ্ধান্তের প্রতিফলনই ঘটেছে এই পরিসংখ্যানে। গত দুই বছরে চাকরি হারিয়েছেন অনেক বিদেশি শ্রমিক।

সৌদি সরকার বেশ কয়েকটি খাতে দেশি কর্মী নিয়োগের বিষয়টি জোর দিয়েছেন। কারণ সেখানে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল ১২.৮ শতাংশ। রিটেইল সেক্টরে শুধু সৌদি নাগরিকদের কাজ করার অধিকারও নিশ্চিত করেছে তারা। আগামী ১১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

গত বছর কর্মক্ষেত্রে দেশীয় শ্রমিকদের বেশি পরিমাণে নিয়োগের ব্যবস্থা করতে বিদেশি শ্রমিকদের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা নেয় সৌদি আরব। দেশটির সরকার নতুন কিছু অভিবাসী আইন প্রণয়নের লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়ার কথা বলে যার ফলে সে দেশে প্রায় ৫০ লাখ অভিবাসীর এক বিরাট অংশকে বহিষ্কার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম