ইরান পারমাণবিক চুক্তি নিয়ে ইউরোপীয় দেশগুলোকে খামেনির শর্ত

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৮, ১৩:১৯আপডেট : ২৪ মে ২০১৮, ১৮:৩৮
image

তেহরানের সঙ্গে শক্তিধর দেশগুলোর করা পারমাণবিক চুক্তি অক্ষুণ্ন রাখতে তিন ইউরোপীয় দেশকে কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শর্তগুলো না মানলে ইরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। খামেনির সরকারি ওয়েবসাইটে দেওয়া বিবৃতিকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনি
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরেনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করে ইরান। পূর্বসূরি ওবামার আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে ১২ মে তা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই জয়েন্ট কমপ্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের এই চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের দিক থেকে চুক্তি কার্যকর রাখতে প্রতি প্রতি তিন মাস পরপর দেশটির প্রেসিডেন্টের সম্মতি দরকার। ১২ মে পরবর্তী তিন মাসের জন্য এই চুক্তিতে ট্রাম্প স্বাক্ষর না করায় যুক্তরাষ্ট্রের দিক থেকে সমঝোতা ভেস্তে যায়। তবে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসলেও চুক্তি বহাল রাখার ঘোষণা দেয় বাকি দেশগুলো।

বুধবার চুক্তিভুক্ত তিন ইউরোপীয় দেশকে (ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি) কয়েকটি শর্ত বেঁধে দেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি মনে করেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সাংঘর্ষিক সম্পর্ক নেই তবে এসব দেশের প্রতি তেহরানের অবিশ্বাস আছে। খামেনি বলেন, ‘ইউরোপীয় ব্যাংকগুলোকে ইরানের সঙ্গে নিরাপদ বাণিজ্য করতে হবে। আমরা এ তিন দেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চাই না, কিন্তু আমরা তাদের বিশ্বাসও করি না।’

সর্বোচ্চ নেতা তার শর্তের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের চাপ থেকে ইরানের তেল বিক্রিজনিত কার্যক্রমকে সুরক্ষা দিতে হবে এবং ইউরোপীয় দেশগুলোকে অবশ্যই তেল কেনা অব্যাহত রাখতে হবে। দেশগুলোকে অঙ্গীকার করতে হবে যে তারা ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যজনিত কমৃসূচি নিয়ে নতুন করে আলোচনায় যাবে না।

খামেনি বলেন, ‘ইউরোপকে ইরানের তেল বিক্রির বিষয়টিকে পূর্ণ গ্যারান্টি দিতে হবে। যেহেতু মার্কিনিরা আমাদের তেল বিক্রিকে ব্যাহত করলে ইউরোপকে সে ক্ষতি মেটাতে হবে এবং ইরানের তেল কিনতে হবে।’

ইউরোপীয় দেশগুলো যদি এসব কাজ করতে অপারগতা প্রকাশ করে তাহলে ইরান পরমাণু কর্মসূচি আবার চালু করার অধিকার সংরক্ষণ করে বলে সতর্ক করেন খামেনি।

/এফইউ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম