স্থগিতের পরও রমজানে কাশ্মিরে ভারতের নিরাপত্তা অভিযান, নিহত ৫

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৮, ১৫:০০আপডেট : ২৬ মে ২০১৮, ১৫:০৭

পবিত্র রমজানে কাশ্মিরে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পরও সেখানে নিরাপত্তা অভিযান চালিয়েছে ভারত। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে ৫ জন। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, শনিবার সীমান্তে অনুপ্রবেশের সময় এসব ‘সন্ত্রাসীরা’ নিহত হয়। অভিযান এখনও চলছে। স্থগিতের পরও রমজানে কাশ্মিরে ভারতের নিরাপত্তা অভিযান, নিহত ৫
গত কয়েক মাস কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর অভিযানে বেশ কয়েকজন নিহতের ঘটনায় চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে পবিত্র রমজানের শুরুতে সেখানে সব ধরণের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো এমন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হলেও শনিবার সেখানে আবারও অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ১২০ কিলোমিটার দূরের উত্তরাঞ্চলীয় সীমান্ত টাংডার এলাকায় এই অভিযান চালানো হয়।

দেশিটর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার ভোরে অনুপ্রবেশ চেষ্টার সময়ে পাঁচ সন্ত্রাসী নিহত হয়।

উল্লেখ্য, কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামিকরণ হয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।

/জেজে/এএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান