তরুণদের সঙ্গে প্রতারণা করেছেন মোদি : রাহুল গান্ধী

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৮, ২৩:৪২আপডেট : ০৬ জুন ২০১৮, ২৩:৪৬

ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদি কৃষকদের ধোঁকা দিয়েছেন। তাদেরকে মিথ্যে কথা বলেছেন। সবচেয়ে বড় প্রতারণা করেছেন তরুণদের সঙ্গে। আপনাদের সবাইকে উনি বছরে দুই কোটি কর্মসংস্থান দেওয়ার কথা বলেছিলেন। এটাও বলেছিলেন যে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ রুপি করে দেওয়া হবে। কিন্তু এই জনসমাবেশের মধ্যে কেউ কি দেখাতে পারবেন যে, মোদি কাউকে কর্মসংস্থান দিয়েছেন? তিনি কি কাউকে পাঁচ রুপিও দিয়েছেন?

রাহুল গান্ধী বুধবার বিজেপিশাসিত মধ্য প্রদেশের মান্দসৌরে ‘কৃষক সমৃদ্ধি সংকল্প র‍্যালি’তে দেওয়া ভাষণে রাহুল গান্ধী এসব কথা বলেন। মান্দসৌরে কৃষকদের ওপর পুলিশের গুলিবর্ষণের প্রথম বার্ষিকীতে কংগ্রেসের পক্ষ থেকে সেখানে এ সমাবেশের আয়োজন করা হয়। ২০১৬ সালের ৬ জুন কৃষকদের আন্দোলনে পুলিশের গুলিতে ছয় কৃষক নিহত হন। বুধবার রাহুল তাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। নিহত কৃষক পরিবারের এক সদস্যকে বুকে জড়িয়ে ধরেন কংগ্রেস নেতা।

তিনি বলেন, গোটা দেশে কৃষকরা তাদের অধিকার দাবি করছেন, চিৎকার করছেন, আত্মহত্যা করছেন। তাদের জন্য বিজেপি সরকারের অন্তরে এতটুকু জায়গা নেই। বড় বড় শিল্পপতিদের ঋণ মওকুফ করে দেওয়া হলেও কৃষকদের ঋণ মওকুফ করা হচ্ছে না। মধ্য প্রদেশে কংগ্রেস সরকার গঠিত হলে ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মওকুফ করে দেওয়া হবে। পুলিশের গুলিতে নিহত কৃষক পরিবারগুলোও ১০ দিনের মধ্যে সুবিচার পাবেন।

বিজেপি-আরএসএসের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, আরএসএস বিদ্বেষের চাষ করে। কিন্তু আমরা ভালোবাসার বার্তা দিয়ে থাকি। কারণ আমরা ভালোবাসার পাঠ নিয়েছি। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম