তালেবানের রেডিওতে হামলার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৮, ২৩:১২আপডেট : ১২ জুন ২০১৮, ২৩:২২

আফগানিস্তানে তালেবান সমর্থকদের পরিচালিত একটি রেডিও স্টেশনে হামলার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। রবিবারের ওই হামলাকে ‘বাক স্বাধীনতা’র ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে তালেবান। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী ভয়েস অব শরিয়াহ নামের রেডিও স্টেশনটিতে হামলার জন্য ‘আমেরিকান  দখলদার বাহিনী’কে দায়ী করেছে তালেবান। তবে অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র বলেছে, আফগানিস্তানের বিমান বাহিনী একটি সম্প্রচার টাওয়ারকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

তালেবানের পক্ষ থেকে এরইমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, শত্রুদের এ ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আমিরাতের মুজাহিদিনরা আর নিবৃত্ত থাকবে না।

ওই হামলায় পাঁচটি মার্কিন বিমান অংশ নিয়ে থাকতে পারে বলে সন্দেহ তালেবানের। দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্র ও বাক স্বাধীনতার দাবিদাররা তাদের প্রকৃত রূপ তুলে ধরেছে। তারা এটা দেখিয়ে দিয়েছে যে, বিরোধীদের মতামত, আওয়াজ এবং সংবাদমাধ্যমের জন্য তাদের বিন্দুমাত্র সম্মানবোধ নেই। তারা শুধু নিজেদের মতামত, সংস্কৃতি এবং ঔপনিবেশিক এজেন্ডাগুলো বিদেশি জাতিগুলোর ওপর চাপিয়ে দিতেই বাকস্বাধীনতার স্লোগান ব্যবহার করে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম