বিক্ষোভের মুখে জর্জিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৮, ০৯:১৯আপডেট : ১৪ জুন ২০১৮, ০৯:২২

জনগণের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্গি ভিরিকাশভিলি। ক্ষমতাসীন দলের নেতা বিদজিনা ইভানিশভিলির সঙ্গে মতপার্থক্যের পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বিক্ষোভের মুখে জর্জিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ টেলিভিশনে দেওয়া এক ভাষণে গিওর্গি বলেন, ক্ষমতাসীন দলের নেতার সঙ্গে আমাদের কিছু মতপার্তক্য রয়েছে। আমার মনে হয় এখন তার নতুন মন্ত্রিসভা গঠন করা উচিত।

২০১৫ সাল থেকে ক্ষমতায় ছিলেন ৫০ বছর বয়সী গিওর্গি। বিগত কয়েকমাস ধরে তার বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন জনগণ। তাদের দাবি, দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী।

জর্জিয়ার সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে পুরো মন্ত্রিসভারই পদত্যাগ হয়ে যায়। আগামী সাতদিনের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে প্রেসিডেন্টকে।  এরপরের সাতদিনের মধে চূড়ান্ত করতে হবে মন্ত্রিসভা।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম