রুশ পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা ‘মদ্যপ ফুটবল ভক্ত’র

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৮, ১৪:১৬আপডেট : ১৯ জুন ২০১৮, ১৪:২৩
image

রাশিয়ার ভলগোগ্রাদ শহরে বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচ উপভোগ করতে যাওয়ার পথে দুই ব্রিটিশ নাগরিককে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে রুশ পুলিশ। তাদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় উগ্র আচরণের অভিযোগ করেছে পুলিশ।  সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ট্রেনকর্মীর দেওয়া পোস্টেও একই অভিযোগ পাওয়া গেছে। 
রুশ পুলিশ

ব্রিটিশ সংবাদমাদ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এর এক প্রতিবেদনে বলা হয়, পুলিশের সঙ্গে বিরুপ আচরণের পর একজনকে আটক করা হয়। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করা হয়। আরেকজন ব্যক্তি জানালায় ঘুষি মেরে হাতে আঘাত পেয়েছেন। তাকে হাসপাপতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। দুজনকেই ইয়েলেটের ট্রেন স্টেশন থেকে নামিয়ে আনা হয়। 

ঘটনার পর সামাজিক মাধ্যমে একজন ট্রেনকর্মী তার পোস্টে লিখেছেন, জানালায় ঘুষি মেরে একজনের হাত কেটে যায়। হাতে সেলাই করতে হয় তার। আরেকজন ব্রিটিশ ভক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পোস্টে দুজনকেই ফুটবল ভক্ত হিসেবে উল্লেখ করা হয়। 

রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের একজন মুখপাত্র দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, ‘আটক ব্রিটিশ নাগরিকদের ব্যবস্থা নিতে আমাদের কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। আমরা তাকে সহায়তা দিতে প্রস্তুত।’ 

রাশিয়ার ১১টি শহরে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এজন্য দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এরমধ্যেই মস্কোতে একটি ট্যাক্সির ধাক্কায় আটজন আহত হয়েছেন। এরমধ্যে দুজন মেক্সিকো সমর্থকও ছিলেন। কর্তৃপক্ষের দাবি, কিরগিস্তান বংশোদ্ভূত ওই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। একে সন্ত্রাসী হামলা বলতে নারাজ তারা।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন