বিয়েতে অস্বীকৃতি জানানোয় পাকিস্তানি তরুণীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৮, ২১:৫৫আপডেট : ১৯ জুন ২০১৮, ২২:০০

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেহভিশ আরশাদ নামের একজন পাকিস্তানি তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ৯ তারিখে ফয়সালাবাদের ওই হত্যাকাণ্ডের পর থেকে পাকিস্তানি নারীদের বিরুদ্ধে চলা সহিংসতার বিষয়ে চলছে তীব্র আলোচনা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ লিখেছে, অ্যাসিড ছোঁড়া, পারিবারিক সহিংসতার মতো এবার বিয়েতে ‘না’ বলার কারণে মেরে ফেলাটাও পাকিস্তানের নারীদের বিরুদ্ধে ক্রমেই বাড়তে থাকা ঝুঁকিগুলোর একটি। নিহত মেহভিশের বয়স ছিল মাত্র ১৯ বছর। মেহভিশ আরশাদ

মেহভিশ আরশাদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটির ভিডিও রেকর্ড ছিল। গত সপ্তাহে নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ওই ভিডিও রেকর্ড প্রকাশিত হয়ে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রবল সমালোচনা শুরু হয়। মেহভিশ আরশাদ বাস কোম্পানিতে চাকরি করতেন। ওই বাস কোম্পানির এক নিরাপত্তা কর্মী তাকে বিয়ের প্রস্তাব দিলে, তিনি ‘না’ বলেছিলেন। কিন্তু তার বয়স কম এবং পরিবারের ভরণ-পোষণের জন্য তাকেই অর্থ দিতে হয়, এমন কথা ওই নিরাপত্তা রক্ষীকে জানানোর পরেও সে তার জেদ ছাড়েনি। পছন্দের পাত্রীকে গুলি করে  হত্যা করা নিরাপত্তা রক্ষীর নাম উমার দারাজ।

নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ভিডিওচিত্র থেকে দেখা যায়, কাজ শেষে বাসায় ফেরার সময় ওই নিরাপত্তা রক্ষী মেহভিশের সঙ্গে কথা বলছিল। মেহভিশ তার হাত ছাড়াবরা চেষ্টা করছিলেন। এক মুহূর্তের মধ্যে ওই নিরাপত্তা কর্মী বন্দুক বের করে গুলি চালিয়ে দেয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ঘটনাস্থলেই মেহভিশের মৃত্যু হয়। উমার সেখান থেকে পালাবার চেষ্টা করলেও বাস কোম্পানিটির অন্যান্য কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চিকিৎসক উজমা টুইটারে লিখেছেন, ‘না বলতে পারাটা পাকিস্তানে কঠিন বিষয়। যাকে আপনার ভালো লাগে না তাকে সে কথা আপনি বলতে পারবেন না। কারণ আপনি নারী।’ সাংবাদিক জোফেন ইব্রাহিম প্রশ্ন রেখেছেন, ‘আর কতদিন দোষীরা ছাড় পেতে থাকবে?’ আহসান ইফতেখার নাগির টুইট, ‘আমার মনে হয় প্রাথমিক স্তর থেকেই থেকেই লিঙ্গ সমতার বিষয়ে কোর্স করানো উচিত।’

অভিযুক্ত উমার দারাজ

/এএমএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম