স্পেন উপকূল থেকে প্রায় ৮০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৮, ১০:০০আপডেট : ২৫ জুন ২০১৮, ১০:০৬
image

ভূমধ্যসাগর থেকে ৭০০-রও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্ট গার্ড। শনিবার (২৩ জুন) কোস্ট গার্ডের তিনটি নৌকায় করে সর্বমোট ৭৬৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছিলো তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

অভিবাসন প্রত্যাশী
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরেই ইউরোপে প্রবেশের ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য স্পেন খুব জনপ্রিয় হয়ে উঠছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত স্পেনে ৩ হাজার ৩২৬ জন অভিবাসন প্রত্যাশী প্রবেশ করে। চলতির বছরের এখন পর্যন্ত দেশটিতে ৪ হাজার ৬২৭ অভিবাসন প্রত্যাশী আশ্রয় নিয়েছে। শুধু গত সপ্তাহেই দেশটিতে প্রবেশ করেছে ২ হাজার অভিবাসন প্রত্যাশী।

শনিবার, অধিকাংশ অভিবাসন প্রত্যাশীকে উত্তর আফ্রিকার উপকূল থেকে উদ্ধার করা হয়। এছাড়া অন্যদের আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় শহর ক্যানারি দ্বীপ থেকে উদ্ধার করা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইতালির সদ্য সমাপ্ত নির্বাচনে পপুলিস্ট পার্টি সরকার গঠনের পরই দেশটি অভিবাসন প্রত্যাশীদের ওপর ধরপাকড় চালাচ্ছে। এই চাপ গিয়ে পড়েছে স্পেনে। গত সপ্তাহে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬০০-রও বেশি অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ফরাসি এনজিও পরিচালিত অ্যাকুয়ারিয়াস জাহাজ ইতালিতে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়া হয়। গত শুক্রবার (২২ জুন) অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান আরও জোরালো করেছে ইতালি। দেশটি বলছে, তারা আর একজন অভিবাসন প্রত্যাশীকেও গ্রহণ করবে না। 

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম