হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৮, ১৯:১৫আপডেট : ২৫ জুন ২০১৮, ১৯:২০

প্রতিবেশি ইয়েমেনের বিদ্রোহী অধ্যুষ্যিত এলাকা থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রতিশোধ নিতে সৌদি আরবে কয়েকমাস ধরে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা।

হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদি আরবের

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিয়াদে রবিবার দিবাগত রাতে কমপক্ষে ৬টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়। রিয়াদের কূটনীতিক এলাকার সড়কে বিস্ফোরক অস্ত্রের খোসা দেখতে পাওয়া যায়। এলাকাটিতে বেশিরভাগ দূতাবাসের অবস্থান ও অনেক বিদেশি সেখানে বাস করেন। রবিবারের ক্ষেপণাস্ত্র হামলার পর এলাকাটির নিরাপত্তা জোরদার করা হয়।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালকি এক বিবৃতিতে বলেন, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত ও ধ্বংস করেছে। প্রতিহত ক্ষেপণাস্ত্রগুলোর কিছু ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়েছে। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি।

হুথি পরিচালিত সংবাদমাধ্যমে বলা হয়েছে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য লক্ষ্যে বুরকার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হুথি মুখপাত্র মোহাম্মেদ আব্দুল সালামকে উদ্ধৃত করে আল মায়াদেন টিভিতে বলা হয়, ‘আগ্রাসন ও যুদ্ধ যত দীর্ঘ হবে, আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বাড়বে’।

গত সপ্তাহে ইয়েমেনের প্রধান বন্দর নগরী হুদাইদার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সৌদি জোট বিমান হামলা শুরু করার পর এটাই রিয়াদে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। হুদাইদার নিয়ন্ত্রণ নেওয়ার অভিযানে গত তিন বছরের মধ্যে হুথিদের সঙ্গে সৌদি জোটের সবচেয়ে বড় যুদ্ধ হয়। হুথিদের রসদ সরবরাহ বন্ধ করার জন্যই শহরটির দখল নেয় সৌদি জোট।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম