শরণার্থীদের সহায়তায় ইইউ থেকে ৩০০ কোটি ইউরো পাচ্ছে তুরস্ক

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৮, ১৪:৪৭আপডেট : ২৯ জুন ২০১৮, ১৭:১৩

তুরস্কে আশ্রয় নেওয়া শরণার্থীদের সহায়তায় বরাদ্দকৃত ৩০০ কোটি ইউরো এ বছরই দেওয়ার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল বলেন, আমরা তুরস্ককের দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছি।

শরণার্থীদের সহায়তায় ইইউ থেকে ৩০০ কোটি ইউরো পাচ্ছে তুরস্ক

শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসেন ইইউ নেতারা। বৈঠকে বারবার মতবিভেদ তৈরি হচ্ছিলো দেশগুলোর মধ্যে। প্রায় ১০ ঘণ্টা আলোচনা শেষে তারা এক সমঝোতায় পৌঁছান। তারা সিদ্ধান্ত নেন বিভিন্ন দেশে অভিবাসন কেন্দ্র গড়ে তোলা হবে। আর আফ্রিকার কিছু দেশ ও তুরস্কে থাকা শরণার্থীদের জন্য সহায়তা করা হবে।

২০১৬ সালের মার্চে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক এক সমঝোতায় আসে। এজিয়ান সাগর দিয়ে অভিবাসী ঢল ঠেকাতে ও তুরস্কে অবস্থানরত ৩০ লাখ শরণার্থীকে সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি দেয় ইইউ। শরণার্থীদের জন্য তখন ইইউ ৬০০ কোটি ইউরো সহায়তার ঘোষণা দেয়। সেটারই দ্বিতীয় অংশ ২০১৮ সালের মধ্যে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবারের বৈঠকে।

ম্যার্কেল বলেন, তুরস্ক ৩০ লাখেরও বেশি শরণার্থীর জন্য অনেক কিছু করছে। বৃহস্পতিবার অবশ্য এই সহায়তা নিয়ে প্রশ্ন তোলে ইতালি।

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম