অস্ট্রেলিয়ায় শিশু নিপীড়ন গোপনের অভিযোগে আর্চবিশপের ১২ মাসের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৮, ১৯:০৭আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৯:১৬

অস্ট্রেলিয়ায় শিশুর ওপর যৌন নিপীড়ন গোপন করার অভিযোগে এক ক্যাথলিক আর্চবিশপকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অস্ট্রেলিয়ায় শিশু নিপীড়ন গোপনের অভিযোগে আর্চবিশপের ১২ মাসের কারাদণ্ড

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার অ্যাডেলেডের আর্চবিশপ ফিলিপ উইলসন বৈশ্বিকভাবেই এই অভিযোগে দণ্ডিত সবচেয়ে সিনিয়ার ক্যাথলিক ধর্মগুরু। গত মাসে নিউ সাউথ ওয়েলসের এক আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

১৯৭০ সালে শিশুকে যৌন নিপীড়নের ঘটনার জন্য তাকে সাজা দেওয়া হয়। জানার পরেও তা লুকিয়ে রাখার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।  গত মে মাসে আদালতে প্রমাণিত হয়, সহকর্মী জেমস প্যাট্রিক ফ্লেচারের এক অলটার বয়কে যৌন নিপীড়নের ঘটনা জানলেও এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি তিনি। সে সময় ফিলিপ একজন জুনিয়র প্রিস্ট ছিলেন। গির্জার সম্মান নষ্ট হবে এই ভেবে শিশুটির পাশে দাঁড়াননি তিনি।

তবে ২০০৪ সালে জেমস ফ্লেচারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয় এবং তার কারাদণ্ড হয়। এর দুই বছর পর কারাগারেই মারা যান তিনি। অবশ্য নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন ফিলিপ। তার আইনজীবী জানিয়েছেন, ৬৭ বছর বয়সী এই আর্চবিশপ আলঝেইমার রোগে ভুগছেন।

এদিকে ওই ঘটনার শিকার অলটারবয় পিটার ক্রেইগ আদালতকে জানিয়েছেন, নিপীড়িত হওয়ার পাঁচ বছর পর ১৯৭৬ সালে তিনি নিজেই ওই ঘটনা ফিলিপকে জানিয়েছিলেন। তবে ফিলিপ ওই কথোপকথনের কিছুই মনে নেই বলে আদালতকে জানান। ফিলিপের এই দাবি নাকচ করে দিয়েছেন ম্যাজিস্ট্রেট স্টোন। তিনি পিটার ক্রেইগের বক্তব্যকে বিশ্বাস করেন। 

সাজা পেলেও কারাগারে থেকেই দণ্ড ভোগ করতে হবে না এই ক্যাথলিক এই ধর্মগুরুকে। আদালত তার রায়ে বলেছেন, বাড়িতে থেকেই কারাবাসের শাস্তি পাবেন তিনি।

/এমএইচ
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক