ফ্রান্সে পুলিশের গুলিতে প্রাণ হারালো নিরস্ত্র তরুণ, রাজপথে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ১৬:০৮আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৬:১২

ফ্রান্সে তল্লাশির সময় এক তরুণকে গুলি করে হত্যা করায় পুলিশের ওপর ক্ষুব্ধ হয়েছে স্থানীয়রা। সেখানকার একদল তরুণ হামলা চালিয়েছে পুলিশের ওপর। পাল্টাপাল্টি সংঘর্ষে পুড়ে গেছে অনেক গাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে শপিং সেন্টার, লাইব্রেরিসহ বেশ কয়েকটি ভবন। বুধবার সকালে দেশটির নান্তে শহরে এই ঘটনা ঘটে।

ফ্রান্সে পুলিশের গুলিতে প্রাণ হারালো নিরস্ত্র তরুণ, রাজপথে বিক্ষোভ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বিক্ষুব্ধ তরুণরা পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। শপিং সেন্টারে আগুন ধরিয়ে দেয়। লাইব্রেরিসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।  

শহরের মেয়র জোহানা রোল্যান্ড বলেছেন, হত্যাকাণ্ডের বিষয়টি মাথায় রেখে যেন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করা হয়। স্থানীয় পুলিশ প্রধান জন ক্রিস্টেফ বার্টেএন্ড বলেন, স্থানীয় সময় রাত সাড়ে আটটায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চালকের পরিচয় স্পষ্ট ছিল না। তাকে থানায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই চালক গাড়ি ঘুরিয়ে পালাতে চায়। এমন সময় গাড়িটি একটি পুলিশের গাড়িতে ধাক্কা দিলে একজন পুলিশ আহত হন।

বার্ট্যান্ড দাবি করেন, সেসময় আরেক পুলিশ গুলি করে। তবে দুর্ভাগ্যবশত ওই যুবক মারা যান।’

পুলিশ নিশ্চিত করেছে তল্লাশির সময় ওই ব্যক্তি আঘাত পান। কিন্তু তিনি সহযোগিতা করতে নারাজ ছিলেন। করোটয়েড আর্টারিতে আঘাত পান তিনি। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে আসে তরুণরা। স্টিভেন নামে স্থানীয় ২২ বছরের এক যুবক বলেন, আমি সবকিছু জ্বলতে দেখছিলাম, গাড়িতে, বিনে। সবকিছু ভাংচুর চলছিলো। তবে এখন শান্ত।

দার্ভালিয়ারেস ও মালাকোফেও সহিংসতার ঘটনা ঘটে। ফ্রান্সে তরুণদের সঙ্গে পুলিশের বৈরী সম্পর্ক নতুন কিছু নয়। এক দশকেরও বেশি সময় ধরে তাদের মধ্যে উত্তেজনা চলে আসছে। রাজনীতিবিদরা বরাবরই এই সংকট সমাধানের চেষ্টা করে আসছেন। প্রত্যন্ত অঞ্চলে প্রায়ই পুলিশের বিরুদ্ধে জোরপূর্বক ক্ষমতা প্রয়োগের অভিযোগ পাওয়া যায়।

/এমএইচ
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম