ডেরা থেকে পালানো সিরীয়দের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন লাখ

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৮, ২০:০৩আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২০:১০

সংঘাত কবলিত সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ডেরা থেকে ঘরবাড়ি ছেড়ে পালনো মানুষের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে। বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্রদের হামলার মুখে এসব বাসিন্দারা জর্ডান ও ইসরায়েল সীমান্তে জড়ো হয়েছেন। সিরিয়ার বেসামরিক সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের খবর পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডলইস্ট মনিটর এখবর জানিয়েছে। সিরিয়ার ডেরার এক শরণার্থী আশ্রয় কেন্দ্র
দক্ষিণাঞ্চলীয় সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দখল নিতে গত ১২ জুন হামলা শুরু করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। এই হামলায় তাদের সঙ্গে যোগ দেয় ইরানের সশস্ত্র যোদ্ধাদের একটি গ্রুপ ও রাশিয়ার বিমান।

সিরিয়ার বেসামরিক সূত্র তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, ওই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। বেসামরিক এসব নাগরিকেরা জর্ডান সীমান্তে নিজেদের আশ্রয় খুঁজছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত ১৪ থেকে ৩০ জুনের মধ্যে মিত্রদের নিয়ে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ২১৪জন নিহত হয়েছেন।

ডেরা থেকে পালানো সিরীয়রা জর্ডান সীমান্তে জড়ো হলেও তা খুলে দিতে অস্বীকার করেছে দেশটি। জর্ডানের দাবি, ইতিমধ্যেই সেখানে ধারণ ক্ষমতার বেশি সিরীয় শরণার্থীরা আশ্রয় নিয়েছেন। বাড়তি শরণার্থীদের আশ্রয় দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবে বৃহস্পতিবার জাতিসংঘ আবারও জর্ডানের সীমান্ত খুলে শরণার্থীদের অস্থায়ী আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান