সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা, নিহত ৯

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৮, ১৯:৪৯আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৯:৫২

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। পরপর দুই বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৯ জন। আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। প্রথমে প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয় প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন পুলিশ স্টেশনের বাইরে। বিস্ফোরণ ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা, নিহত ৯ পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ হুসেইন বলেন, শনিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফটকে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ দিয়ে হামলা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, দুই ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর হাতে তিন হামলাকারী নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন এলাকা হওয়ায় সেখানে একাধিক সরকারি ভবন রয়েছে। ফলে হামলার সময় সংলগ্ন ভবনগুলোতে আটকা পড়েন সরকারি চাকরিজীবীসহ অনেকে।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম