চারজনকে উদ্ধারের পর অভিযান স্থগিত

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ২২:৩৩আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২৩:১৫

থাইল্যান্ডের ‘থাম লুয়াং নায় নন’ গুহা থেকে রবিবার চার শিশুকে উদ্ধারের পর ১০ ঘণ্টার জন্য অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু হবে। অভিযানের প্রধান নারংসাক ওসোটানাকোরন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

চারজনকে উদ্ধারের পর অভিযান স্থগিত নারংসাক ওসোটানাকোরন জানান, স্থানীয় সময় বিকাল ০৫:৪০ মিনিটে গুহা থেকে প্রথম শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চারজনকেই হাসপাতালে পাঠানো হয়েছে। নতুন করে অভিযানের প্রস্তুতির জন্য ১০ ঘণ্টা সময় প্রয়োজন। সোমবার সকাল থেকে ফের উদ্ধার তৎপরতা শুরু হবে।

তিনি জানান, উদ্ধার অভিযানে অংশ নেওয়া ৯০ ডুবুরির মধ্যে ৫০ জন বিদেশি। বাকি ৪০ জন থাইল্যান্ডের নাগরিক।

সংশ্লিষ্ট একজন সেনা কর্মকর্তা গার্ডিয়ানকে জানিয়েছেন, গুহার ভেতরে এখন পানি কম। এজন্য সাঁতরে পার হওয়ার পরিকল্পনা করা হয়েছিল, এমন কিছু অংশ হেঁটেই পার হতে পেরেছে শিশুরা। গুহার ভেতরে এখনও আট শিশু ও তাদের ২৫ বছর বয়সী ফুটবল কোচ রয়েছেন। তারা যে স্থানটিতে আশ্রয় নিয়েছিলেন তা গুহার প্রবেশ মুখ থেকে ৪ কিলোমিটার ভেতরে। গুহাটি ১০ কিলোমিটার দীর্ঘ।

ওই শিশুদের কেউ সাঁতার জানতো না। তাদের উদ্ধারে বিদেশ থেকে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের ডেকে আনা হয়েছিল। শিশুদের উদ্ধার প্রক্রিয়ায় থাই সেনাবাহিনীর একজন সাবেক ডুবুরি প্রাণ হারিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ধার অভিযানে ব্যবহার করার জন্য অক্সিজেন সিলিন্ডার বসানোর কাজ করতে গিয়ে তিনি জ্ঞান হারান। পরে তার মৃত্যু হয়।

উদ্ধার অভিযান নিয়ে বাংলা ট্রিবিউনের লাইভ কাভারেজ পড়ুন: থাই গুহায় উদ্ধার অভিযান

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক