যুক্তরাষ্ট্রের লেকে নৌকাডুবি, লাইফ জ্যাকেটের অভাবে ১৭ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৮, ২১:৫৫আপডেট : ২১ জুলাই ২০১৮, ২২:৫৫

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি লেকে বৃহস্পতিবার তীব্র ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৯ জনই একই পরিবারের সদস্য। পরিবারটির বাকি দুই সদস্যসহ অন্য যাত্রীরা বেঁচে আছেন। বেঁচে যাওয়া এক নারীর দাবি, নৌকাটির ক্যাপ্টেন যথাসময়ে লাইফ জ্যাকেট সরবরাহ না করার কারণে প্রাণ গেছে ১৭ জন আরোহীর। দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন মিসৌরি রাজ্য সরকারের প্রধান মাইকেল পারসন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের লেকে নৌকাডুবি, লাইফ জ্যাকেটের অভাবে ১৭ জনের প্রাণহানি টিয়া কোলম্যান নামের বেঁচে যাওয়া ওই নারীর দাবি, দুর্ঘটনার আগে তিনি লাইফ জ্যাকেট চাইলেও ক্যাপ্টেন তা সরবরাহে অপারগতার কথা জানিয়ে তাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

তিনি বলেন, আমি সব সন্তান, স্বামী, শ্বশুর-শাশুড়ি, নন, চাচা, ভাগ্নিকে হারিয়েছি। আমি ঠিক আছি। কিন্তু ঘটনাটি আমার জন্য অনেক কষ্টের। ক্যাপ্টেন আমাদের বলেছেন লাইফ জ্যাকেট পরার দরকার নেই। তাই আমরা কেউই তা সঙ্গে নেইনি। কিন্তু যখন লাইফ জ্যাকেট পরার সময় হয় তখন অনেক দেরি হয়ে যায়। আমি মনে করি, লাইফ জ্যাকেট পরলে অনেকেই বেঁচে যেতেন।

মৃতদের বয়স ০১ থেকে ৭৬ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকৃতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেঁচে যাওয়া এক নারী জানিয়েছে, ধারণক্ষমতার বেশি ৩১ জন আরোহী নিয়ে যাত্রা করেছিল নৌকাটি। এর মধ্যে ২৯ জন যাত্রী এবং দুইজন ক্রু। দুর্ঘটনার পর ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

শেরিফ অফিস জানিয়েছে, বেঁচে যাওয়া ১৪ জনের মধ্যে সাতজন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে কক্স মেডিক্যাল সেন্টার ব্রানসন জানিয়েছে, ওই ঘটনায় আহতদের মধ্যে ছয়জন তাদের মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুইজন বয়স্ক মানুষের অবস্থা গুরুতর। দুই শিশুর অবস্থা স্থিতিশীল রয়েছে। এক শিশু এবং প্রাপ্তবয়স্ক একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা লাইফ জ্যাকেট পেয়েছিলেন বলে প্রতীয়মান হচ্ছে।

উল্লেখ্য, ট্যুরিস্ট লেকগুলোতে এ ধরনের ‘ডাক বোট’ বা ছোট নৌকা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সূত্র: সিএনএন, এবিসি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম