ফিলিস্তিনি শরণার্থীদের হজ ভিসা দিচ্ছে না সৌদি আরব

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০১৮, ১৫:৩১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:২৭

জর্ডানে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের হজের ভিসা আবেদন প্রত্যাখান করেছে সৌদি আরব। জর্ডানের সংবাদমাধ্যম রাওয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ফিলিস্তিনি শরণার্থীদের হজ ভিসা দিচ্ছে না সৌদি আরব

সংবাদমাধ্যমটি জানায়, জর্ডানের রাজধানী আমানে অবস্থিত সৌদি দূতাবাস থেকে তাদের প্রত্যাখ্যান করা হয়। বলা হচ্ছে, জর্ডানের কর্তৃপক্ষই সৌদি আরবতে হজ ভিসা না দেওয়ার অনুরোধ করেছে।

বার্তা সংস্থা সাফা জানায়, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ১ লাখ ৫৮ হাজার ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে বসবাস করে। তাদের কাছে অস্থায়ী জর্ডানীয় পাসপোর্ট থাকলেও তারা সেদেশের নাগরিকের মতো সমঅধিকার পায় না।

এর আগে দেশটিতে বসবাসরত বিশ লাখ ফিলিস্তিনির শরণার্থী মর্যাদা প্রত্যাহারে আম্মানকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনার। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থাকে বন্ধ করে দেওয়ার যে পদক্ষেপের অংশ হিসেবেই এই চাপ প্রয়োগ করে ট্রাম্প প্রশাসন। 

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের