সিরিয়ার ইদলিবে অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ৩৯: পর্যবেক্ষক সংস্থা

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৮, ০৯:১৪আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ০৯:২১

সিরিয়ার পর্যবেক্ষকরা জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে একটি ভবনে বিস্ফোরণে ৩৯জন নিহত হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশ দাতব্য সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, নিহতদের মধ্যে ১২ জন শিশুও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে সারমাদা শহরের ওই ভবনটি অস্ত্র পাচারকারীদের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। সিরিয়ার ইদলিবে অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ৩৯: পর্যবেক্ষক সংস্থা
বিগত কয়েক মাসে রাশিয়া ও ইরানের সমর্থনে বিদ্রোহীদের ওপর হামলা জোরালো করেছে সিরিয়ার সরকার। বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেওয়ায় বিদ্রোহীরা এখন মূলত ইদলিব প্রদেশেই রয়ে গেছে। ধারণা করা হচ্ছে আসাদ সরকারের পরবর্তী লক্ষ্য হবে এই প্রদেশটি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি তুরস্ক সীমান্তবর্তী একটি শহর থেকে জানান, রবিবার সামারদা শহরের উদ্ধারকারীরা বুলডোজার ব্যবহার করে বিধ্বস্ত ভবনটির ধ্বংসস্তুপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করেন।

ইদলিবের সিভিল ডিফেন্স দলের সদস্য হাতেম আবু মারওয়ান এএফপিকে বলেন, বেসামরিক নাগরিকে ভর্তি ভবনটি ধ্বংসস্তুপের পরিমাণ কমিয়ে দিয়েছে।

ব্রিটিশ দাতব্য সংস্থা সিরিয়ারন অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এখনও এই ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছে। তবে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিহতের সংখ্যা আরও বেশি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম