রাখাইন তদন্ত কমিটির সঙ্গে সু চি’র সাক্ষাৎ

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৮, ১১:৪৮আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৬:৫৭

রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে গঠিত নতুন আন্তর্জাতিক কমিশনের সঙ্গে দেখা করেছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্ট অং সান সু চি। বুধবার তাদের বৈঠক হয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রাখাইন তদন্ত কমিটির সঙ্গে সু চি’র সাক্ষাৎ

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। সন্ত্রাসবিরোধী শুদ্ধি অভিযানের নামে শুরু হয় নিধনযজ্ঞ। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হতে থাকে ধারাবাহিকভাবে। এমন বাস্তবতায় নিধনযজ্ঞের বলি হয়ে রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। আগে থেকে উপস্থিত রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়ায় প্রায় দশ লাখে। এসব রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করছে। তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে বহু সংস্থা।

আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছর মে মাসেই মিয়ানমারের প্রেসিডেন্টের দফতর থেকে এই কমিশন গঠনের ঘোষণা দেওয়া হযেছিলো। জুলাইয়ে কমিটির চারজনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন ফিলিপাইনের কূটনীতিক রোজারিও মানালো। জাতিসংঘে জাপানের সাবেক রাষ্ট্রদূত কেনজো ওশিমা ও মিয়ানমারের দুই বিশেষজ্ঞ অং তন থেত ও মিয়া থেইন।

অং তুন, ইউনিয়ন এন্টারপ্রাইজ ফর  হিউম্যানেটেরিয়ান অ্যাসিস্টেন্স ইন রাখাইনের প্রধান সমন্বয়ক ছিলেন। তিনি বলেন, আমরা খুব শিগগিরই কাজ শুরু করবো।

কমিটির নেতৃত্ব দেবেন রোজারিও মানালা। বৃহস্পতিবার নেইপিদোতে তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। অং তুন বলেন, এই মুহূর্তে আমি বেশি কিছু বলতে পারছি না। বাকিটা রোজারিও মানালা বলবেন।

/এমএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক