করমর্দন না করায় নাগরিকত্ব পেল না মুসলিম দম্পতি

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ০২:৫০আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ০২:৫৬

সুইজারল্যান্ডে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানানোয় এক মুসলিম দম্পতির নাগরিকত্বের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়।

করমর্দন না করায় নাগরিকত্ব পেল না মুসলিম দম্পতি প্রতিবেদনে বলা হয়, বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন ওই দম্পতি। এর জের ধরে শুক্রবার তাদের আবেদন নাকচ করা হয়। কর্মকর্তাদের দাবি, এই দম্পতি নারী-পুরুষের সমতার বিষয়টি গ্রহণ করা এবং সম্মান জানানোয় ব্যর্থ হয়েছে। সাক্ষাৎকারের সময় বিপরীত লিঙ্গের সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়েও হিমশিম খেয়েছে ওই দম্পতি।

কিছুদিন আগে দেশটিতে এক মুসলিম নারীও চাকরির সাক্ষাতকারে করমর্দন করতে চাননি। এতে তার চাকরি বাতিল হয়ে যাওয়াতে মামলা করেছিলেন এবং ক্ষতিপূরণ পেয়েছিলেন।

সুইজারল্যান্ডের কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য নাগরিকদের অবশ্যই সুইস রীতিনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এবং সুইজারল্যান্ডের আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। যদিও ওই দম্পতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, ওই দম্পতি উত্তর আফ্রিকা থেকে এসেছেন।

ওই দম্পতির কাছে তাদের ধর্মের বিষয়ে কিছু জানতে চাওয়া হয়নি বলে কর্তৃপক্ষ বলছেন। তবে তাদের দাবি, ধর্মের কারণে তাদের নাগরিকত্বের আবেদন নাকচ করা হয়নি। সেটা করা হয়েছে লিঙ্গ সমতায় তাদের বিশ্বাসের অভাবের কারণে।

সুইজারল্যান্ডে করমর্দন নিয়ে বিতর্ক এবারই প্রথম ন। এর আগে ২০১৬ সালে একটি সুইস স্কুলের নারী শিক্ষকের সঙ্গে অপ্রাপ্তবয়স্ক মুসলিম দুই ভাই হাত মেলাতে রাজি না হওয়ায় পুরো পরিবারটির অভিবাসন প্রক্রিয়া স্থগিত করা হয় যা তখন বিতর্ক তৈরি করেছিল।

প্রতিবেশী ফ্রান্সে একজন আলজেরীয় নারীর অভিবাসন আবেদন বাতিল করা হয়, কারণ অভিবাসী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একজন কর্মকর্তার সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছিলেন।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম