বন্যা কবলিত কেরালা থেকে ২২ হাজার ভারতীয় উদ্ধার

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ১২:০০আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১২:০৭

ভারতের বন্যা কবলিত রাজ্য কেরালা থেকে ২২ হাজার বাসিন্দাকে উদ্ধার করেছে দেশটির সরকার। বৃষ্টি কমে যাওয়াতে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বন্যা কবলিত কেরালা থেকে ২২ হাজার ভারতীয় উদ্ধার

ভারতের কেরালায় গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এখন পর্যন্ত ৩৫০ জন প্রাণ হারিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। স্কুল, কলেজ, সরকারি দফতর আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার জানায়, নিহতের বেশিরভাগেই ভূমিধসের কারণে প্রাণ হারিয়েছেন। আগামী ২৬ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এরপর উদ্ধার অভিযানে নামে সশস্ত্র বাহিনী। সোমবার স্থানীয় জেলেদের সঙ্গে তারা অনেক দুর্গম এলাকায় যেতে সমর্থ হয়।  ব্যবহার করা হয় হেলিকপ্টারও।

কেরালা মুখ্যমন্ত্রী পিনারায় ভিয়াজন বলেন, ত্রাণশিবিরে এখন ৭ লাখ ২৫ হাজার জন আশ্রয় নিয়েছে। বাস্তুহারা শেষ বাসিন্দাকেও তিনি আশ্রয় দিতে প্রস্তুত বলে জানান।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দলের প্রধান অনিল বাশুদেব বলেন, ত্রাণশিবিরে পানিবাহিত ও বায়ুবাহিত রোগ বাড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে তিনজনকে এই রোগের কারণে আলাদা করা হয়েছে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে, বন্যায় ২৩০ কোটি পাউন্ড ক্ষতি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, বন্যাদুর্গতদের জন্য ৫০০ কোটি রুপি সহায়তা করা হবে।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম