যুক্তরাষ্ট্রে ব্যাংকে গুলিবর্ষণ, বন্ধুকধারীসহ নিহত চার

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫১
image

যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হয়েছেন। বন্দুকধারী নিজেও গুলিবিদ্ধ অবস্থায় প্রাণ হারায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই জন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে না কি নিজেই নিজেকে গুলি করেছে সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি সিনসিনাটি পুলিশ প্রধান ইলিয়ট আইজ্যাক। যুক্তরাষ্ট্রে ব্যাংকে গুলিবর্ষণ, বন্ধুকধারীসহ নিহত চার

বৃহস্পতিবার সকাল ৯টায় এই ঘটনা ঘটেছে সিনসিনাটির ব্যস্ততম এলাকাগুলোর একটি ফাউন্টেন স্কয়ারে। সেখানে অবস্থিত ব্যাংক ভবনের লোডিং ডক এলাকায় প্রবেশ করে বন্দুকধারী। সেখান থেকে ব্যাংকের মূল ভবনে ঢোকার চেষ্টাকারী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা তাকে বাধা দেন। প্রত্যক্ষদর্শী জেমস ওয়াকার জানিয়েছেন, ‘আমি আটটি গুলির শব্দ শুনেছি। আমি তখন হাঁটু গেড়ে বসে পড়েছিলাম। পরে দেখলাম আরও পুলিশ ঘটনাস্থলে আসতে শুরু করেছে।’

এ ঘটনায় কোনও পুলিশ সদস্য আহত হননি। গুলিবিদ্ধদের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। সিনসিনাটি মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা আহত অবস্থায় তিনজন পুরুষ ও একজন নারীকে গ্রহণ করেছে। এদের দুইজন মারা গেছেন। দুই জনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। হ্যামিল্টন কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়েছে, ওহিোর বাসিন্দা ওই বন্দুকধারীর বাড়ির খোঁজ নেওয়া হচ্ছে। তবে তারা বন্দুকধারীর নাম প্রকাশ করতে রাজি হননি।

/এএমএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের