আসামের নাগরিক তালিকা, নতুন করে নথিভুক্তি শুরু ২৫ সেপ্টেম্বর

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৪

ভারতের আসামে নাগরিক তালিকায় নতুন করে নাম তোলা এবং এ সংক্রান্ত আপত্তি জানানোর জন্য নতুন তারিখ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী ৬০ দিন ধরে এই প্রক্রিয়া চলবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আসামের নাগরিক তালিকা, নতুন করে নথিভুক্তি শুরু ২৫ সেপ্টেম্বর গত ৩০ জুলাই আসামের নাগরিক তালিকা (এনআরসি)-এর চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। সেখানে মোট ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ২.৯ কোটি মানুষের নাম ছিল। ৪০.০৭ লাখ আবেদনকারীর নাম আসামের এই ঐতিহাসিক নথি থেকে বাদ পড়েছে। এই এনআরসি’র মাধ্যমেই স্থির হবে আসামের নাগরিকত্ব।

এই খসড়া নিয়ে আপত্তি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। এ নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের অভিযোগ, এই এনআরসি’র মাধ্যমে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে।

আসাম এনআরসি’তে সেসব নাগরিকদের নাম নথিভুক্ত হবে, যারা ২৫ মার্চ, ১৯৭১-এর আগে থেকে আসামে বাস করছেন।

এনআরসি’র আবেদন প্রক্রিয়া ২০১৫ সালের মে মাসে শুরু হয়েছিল। আসামজুড়ে ৬৮.২৭ লাখ পরিবারের কাছ থেকে পাওয়া গিয়েছিল ৬.৫ কোটি নথি। এর আগে এনআরসি’তে নাম নথিভুক্তির জন্য মোট ১০টি নথি গ্রাহ্য হবে বলে জানায় শীর্ষ আদালত। গত ৫ সেপ্টেম্বর বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ এমন নির্দেশনা দেন। তার আগে আসাম এনআরসি’র রাজ্য কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা এনআরসি থেকে বাদ পড়া ৪০ লাখ মানুষের ভবিষ্যৎ স্থির করার জন্য ১৫টি নথি বিবেচনায় নেওয়ার সুপারিশ করেছিলেন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম