বাণিজ্য যুদ্ধ নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কাঁচের টুকরোর মতো ভেঙ্গে পড়তে পারে হুঁশিয়ারি দিয়েছে চীন। বিশ্বের অন্যতম বড় মঞ্চ জাতিসংঘ সাধারণ পরিষদের দেশটির তরফে ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছে বাণিজ্য যুদ্ধে পিছু হটবে না তারা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তার দেশ কারো ব্ল্যাকমেইলের শিকার হবে না বা চাপের কাছে নতি স্বীকার করবে না। বিশ্ব নেতাদের উপস্থিতিতে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি বলেন, সংরক্ষণবাদ শুধু একজনকেই আঘাত করতে পারে আর এক পক্ষীয় পদক্ষেপ সবার ক্ষতির কারণ হবে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে চীনের পররাষ্ট্রমন্ত্রী

চলতি সপ্তাহে চীনের পণ্যের ওপর আবারও শাস্তিমূলক শুল্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংও একই ধরণের পদক্ষেপ নেওয়ায় বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধের তীব্রতা বেড়েছে। ওই সময়ে ট্রাম্প আবারও পূর্বের অবস্থানে অনড় থেকে আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপে চীনকে অভিযুক্ত করেন। তার দাবি ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির বিরোধীতার জন্যই এই নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন। এই অভিযোগের বিষয়ে বড় কোনও প্রমাণ দিতে পারেননি তিনি। চীন এই অভিযোগকে অসত্য বলে দাবি করেছে।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভাষণ ছাড়াও ওয়াং নিউ ইয়র্কে অপর এক পার্শ্ব বৈঠকে বলেছেন, সম্পর্ক স্বাভাবিক হওয়ার চার দশক পরে চীন-মার্কিন সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছিল। তিনি বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক একটি সাধারণ সম্পদ। এটা অবশ্যই রক্ষা করা উচিত এবং এর মূল্যায়ন হওয়া উচিত। এটা কয়েক প্রজন্মের মানুষের উদ্যোগের ফসল। এটা কাঁচের মতো। ভেঙে ফেলা সহজ, কিন্তু জোড়া লাগানো কঠিন।

সূত্র: গার্ডিয়ান

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের