উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলে ঢুকে হামলা, ৪০ ছাত্রী হাসপাতালে

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ১৫:৩৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৬:১৬

ভারতের বিহার রাজ্যে উত্ত্যক্তের প্রতিবাদ করায় একটি স্কুলের ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। স্কুলে ঢুকে চালানো হামলায় আহত ৪০ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা বিহারের সুপৌল জেলার।

যৌন হয়রানি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, আহত ছাত্রীদের ত্রিবেনীগঞ্জের রেফারল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, ছাত্রীরা আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে। তবে এখনও তাদের চিকিৎসা চলছে।

হামলার শিকার ছাত্রীরা ত্রিবেনীগঞ্জের দ্বাপারখা গ্রামের কস্তুরবা গান্ধী স্কুলের শিক্ষার্থী। তাদের অভিযোগ, স্কুলে যাতায়াতের পথে তাদের উদ্দেশ্য করে নানা অশ্লীল অঙ্গভঙ্গি ও কটূক্তি করতো স্থানীয় একদল বখাটে।

শনিবার স্কুলের দেয়ালে অশালীন মন্তব্য লেখার সময় কয়েকজন স্থানীয় যুবককে দেখে ফেলে ছাত্রীরা। একপর্যায়ে বকা দিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পরেই লাঠিসোঁটা নিয়ে ২৪ জনের মতো গ্রামবাসী বলপূর্বক স্কুলে ঢুকে পড়ে। এরপর ৪০ জন ছাত্রীকে বেদম মারধর করা হয়। ওই সময় খেলার মাঠে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছাত্রীরা।

স্কুলটিতে কর্মরত একজন জানান, তখন টিফিন পিরিয়ড চলছিল। সেই সময় বখাটেরা স্কুলে ঢুকে পড়ে। তারা ছাত্রীদের অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকে। কয়েকজনকে শারীরিকভাবে হেনস্থা করে। অন্য ছাত্রীরা এর প্রতিবাদ জানালে তারাও আক্রান্ত হয়। তাদের মাটিতে ফেলে পেটানো হয়।

স্কুলটিতে কর্মরত রীমা রাজ বলেন, স্কুলে ঢুকেই লাঠি নিয়ে ছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে উন্মত্ত জনতা। পুরুষরা তো বটেই, ওই গ্রামবাসীর মধ্যে নারীরাও ছিলেন। এরপর শিক্ষার্থীদের লাথি, ঘুষি, এলোপাতাড়ি মারধর চলতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অনেক ছাত্রী। শিক্ষার্থীদের মারধরের বাইরে স্কুলের সম্পদও ভাঙচুর করা হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে এ তাণ্ডব চলে।

পরে শিক্ষার্থীদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। স্কুলের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তারা সবাই বর্তমানে পলাতক। দ্রুত তাদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে প্রশাসন। সূত্র: কলকাতা ২৪, আনন্দবাজার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম