মানবিক সহায়তা প্রয়োজন ইয়েমেনি শিশুদের: ইউনিসেফ

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ১৭:৩২আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৭:৪১

ইয়েমেনের প্রায় প্রত্যেকটি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ পর্যবেক্ষণ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মানবিক সহায়তা প্রয়োজন ইয়েমেনি শিশুদের: ইউনিসেফ যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর এই যুদ্ধে ইতিহাসের ভয়াবহতম দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে ইয়েমেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইউনিসেফ জানায়, ইয়েমেনে তৃতীয় ধাপে আর্থিক সহায়তা শুরু করেছে তারা। প্রায় ১৫ লাখ দরিদ্র পরিবারে এই সহায়তা দেওয়া হচ্ছে। সুবিধা পাচ্ছে প্রায় ৯০ লাখ মানুষ। বিশ্বব্যাংক থেকে পাওয়া অনুদানের মাধ্যমেই এই সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় সংস্থাটি।

ইউনিসেফ জানায়, দেশের প্রায় প্রত্যেকটি শিশুর সহায়তা প্রয়োজন। কলেরা, ডিপথেরিয়া ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগের ঝুঁকির মুখে রয়েছে। ইয়েমেনের সহিংসতায় ৬ হাজারেরও বেশি শিশু হতাহত হয়েছে। পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসেবাকে অচল করে দিয়েছে এই সহিংসতা। বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে শিশুশ্রম ও বাল্য বিবাহের হারও বৃদ্ধি পেয়েছে।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম